Headlines

সারাদেশে একযোগে ৯৯ জন বি’/চারক ব’/দলি, প্র’জ্ঞাপন জারি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি, প্রজ্ঞাপন জারি

প্রিন্ট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

সারাদেশে অধস্তন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমেই এসব বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেখু/ন: সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি, প্রজ্ঞাপন জারি

বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে যেসব বিচারক প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *