Headlines

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান আর

প্রিন্ট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে একের পর এক চমক যুক্ত হচ্ছে। নতুন এই সিজনে পুরোনো চরিত্র নেহাল ও আরেফিনের প্রত্যাবর্তনের পাশাপাশি যুক্ত হয়েছেন স্পর্শিয়া, সুনেরা ও রাফসানের মতো নতুন মুখ। এবার ব্যাচেলর ফ্ল্যাটে দেখা মিলেছে অভিনেতা আ খ ম হাসানের।

সিজনের ১৫তম চ্যাপ্টারে নতুন চরিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। মজার এই চরিত্রে আ খ ম হাসানের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। আ খ ম হাসানের আগমন গল্পে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি তার অভিনয় ধারাবাহিকটির পরিচিত হাস্যরস আরও বাড়াবে বলেও আশা করা হচ্ছে।

শুধু ‘ইংলিশ লেবু’ নয়, নতুন চ্যাপ্টারে যুক্ত হয়েছে ‘কাজী ভাই’ নামের আরেকটি চরিত্র। এতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মা/রজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। এছাড়াও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

বঙ্গ অ্যাপের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে। ধারাবাহিকটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন কাজল আরেফিন অমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *