ছোট্ট ভুলে ভেঙেছে বিশ্বাস? সঙ্গীর মন জয় করবেন যেভাবে
ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড,১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ
ই-মেইল : [email protected]
সম্পর্কে বিশ্বাসে চিড় ধরলে খোলাখুলি কথা বলা ও সময় দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে আস্থা ফিরিয়ে আনা সম্ভব। ছবি: সংগৃহীত
যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস ও ভরসা। সেখানে সন্দেহ ঢুকে পড়লে ধীরে ধীরে সম্পর্কে চিড় ধরতে শুরু করে। বিশেষ করে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সম্পর্কে একে অন্যের ওপর আস্থা হারিয়ে গেলে একসঙ্গে পথ চলা কঠিন হয়ে পড়ে।
বিশ্বাস কমে গেলে ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া ও অশান্তি বাড়তে থাকে। সম্পর্কে জমে তিক্ততা। তবে একবার বিশ্বাসে আঘাত লাগলেই যে সম্পর্ক শেষ হয়ে যাবে, এমন নয়। কিছু বিষয়ে সচেতন থাকলে ধীরে ধীরে সঙ্গীর আস্থা আবারও অর্জন করা সম্ভব।
সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হলে চুপ করে থাকা কোনো সমাধান নয়। সঙ্গীর কোন কথা বা কাজে আপনি আঘাত পেয়েছেন, কী কারণে বিশ্বাসে চিড় ধরেছে—সেসব নিয়ে সরাসরি কথা বলা জরুরি।
বন্ধু যত কাছেরই হোক, সম্পর্কের এই ৫ কথা তাকে বলবেন না
একইভাবে, নিজের কোনো ভুলের কারণে সঙ্গীর বিশ্বাস নষ্ট হয়ে থাকলে তার মনের কথা জানার চেষ্টা করুন। তার মনে কোনো ভুল ধারণা তৈরি হয়ে থাকলে সেটিও খোলাখুলি কথা বলেই দূর করতে হবে।
বিশ্বাসে আঘাত লাগার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু সেই দূরত্ব বাড়তে থাকলে সম্পর্ক আরও দুর্বল হয়ে যেতে পারে।
তাই সঙ্গীর কাছ থেকে দূরে সরে না গিয়ে যতটা সম্ভব একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। ভালোবাসা ও যত্নের মাধ্যমে সম্পর্কের পুরোনো মধুরতা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
একবার বিশ্বাস ভেঙে গেলে সঙ্গীর কাছে সত্যি কথাও অনেক সময় সন্দেহজনক মনে হতে পারে। তাই এই সময়ে আরও বেশি স্বচ্ছ থাকা প্রয়োজন।
সঙ্গীর কাছ থেকে কোনো বিষয় লুকানোর চেষ্টা করবেন না। মিথ্যা বলাও এড়িয়ে চলুন। বরং স্বাভাবিকভাবে কথা বলুন এবং নিজের আচরণে স্বচ্ছতা রাখু/ন। এতে ধীরে ধীরে সঙ্গীর আস্থা ফিরে আসতে পারে।
বিশ্বাসে আঘাত লাগলে সঙ্গী রেগে যেতে পারেন, কষ্ট পেতে পারেন কিংবা বারবার একই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এমন পরিস্থিতিতে তর্কে জড়িয়ে পড়লে সমস্যা আরও বাড়তে পারে।
তাই নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত কথা না বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করুন। সঙ্গী যখন কিছুটা শান্ত হবেন, তখন বিষয়টি নিয়ে কথা বলুন। প্রয়োজন হলে নিজের অবস্থান ও সত্যিটা ধীরে-সুস্থে বুঝিয়ে বলুন।
বিশ্বাস ফেরানোর পথে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করতে পারে মিথ্যা বলা, বিষয় লুকানো এবং অযথা তর্কে জড়িয়ে পড়া। তাই এসব থেকে দূরে থাকাই ভালো।
সম্পর্কে আবার আস্থা তৈরি হতে সময় লাগে। একদিনে সবকিছু আগের মতো হয়ে যাবে—এমন আশা না করে ধৈর্য ধরে সঙ্গীর পাশে থাকা, খোলাখুলি কথা বলা এবং নিজের আচরণে ধারাবাহিকতা রাখা জরুরি।
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে
অনলাইনে ওষুধ কিনছেন? বিপদ এড়াতে আগে দেখু/ন এই ৫ বিষয়
স্মা/র্টফোনে কয়েকটি আঙুলের ছোঁয়াতেই এখন ঘরে বসে ওষুধ কেনা যায়। চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিয়ে প্রয়োজনীয় ওষুধ বেছে নেওয়া, দাম পরিশোধ করা এবং বাড়িতে বসেই তা হাতে পাওয়ার সুবিধা অনেকের সময় ও পরিশ্রম বাঁচিয়েছে।
ঘাড়ে পারফিউম স্প্রে করলে কি ক্যানসার হয়? যা বলছে বিজ্ঞান
বাইরে বের হওয়ার আগে পারফিউম ব্যবহার এখন অনেকের দৈনন্দিন সাজগোজের অংশ। কেউ কবজিতে, কেউ কানের পেছনে আবার কেউ সরাসরি ঘাড়ে সুগন্ধি স্প্রে করেন।
বন্ধুর সঙ্গে মন খুলে কথা বলার সময় নিজের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করা স্বাভাবিক।
জন্ম থেকেই হৃদরোগ? শিশুকে সুস্থ রাখতে যে যত্ন জরুরি
শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু শরীরের আকারই নয়, হৃদযন্ত্রের গঠন ও কাজের ধরনও বদলায়। বেশিরভাগ শিশুর ক্ষেত্রেই এটি স্বাভাবিক প্রক্রিয়া।
সোনার প্রতি মানুষের এত আকর্ষণ কেন
সোনা—হাজার হাজার বছর ধরে মানুষের কাছে যার আকর্ষণ একটুও কমেনি। দাম বাড়লেও এর প্রতি মানুষের আগ্রহ থেকে যায়।
