Headlines

নাটোরের দুলাল ভাইয়ের হজযা’/ত্রায় এবার ১০ লা’/খ টা’/কা ব’/রাদ্দ করলেন লিটন ভাই

নাটোরের দুলাল ভাইয়ের হজযাত্রায় এবার ১০ লাখ টাকা বরাদ্দ করলেন লিটন ভাই! 🤲❤️

পবিত্র হজ আদায়ের স্বপ্ন নিয়ে পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া নাটোরের দুলাল ভাইয়ের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী লিটন ভাই।

দুলাল ভাই বর্তমানে কুষ্টিয়ায় লিটন ভাইয়ের অধীনেই রয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা প্রসেসিংসহ হজযাত্রার আনুষঙ্গিক সবকিছু কুষ্টিয়া থেকেই ম্যানেজ করা হবে। এরপর কুষ্টিয়া থেকেই আবার পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন দুলাল ভাই।

দুলাল ভাইয়ের ইচ্ছা—বিমানে নয়, পায়ে হেঁটেই হজের উদ্দেশ্যে মক্কায় পৌঁছাবেন। আর তাঁর এই ইচ্ছাকে সম্মান জানিয়ে হজযাত্রার সম্ভাব্য খরচের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করেছেন লিটন ভাই। ❤️

জানা গেছে, পায়ে হেঁটে হজ করতে গেলে আনুমানিক ৭ লাখ টাকার মতো খরচ হতে পারে। তাই দুলাল ভাইয়ের প্রয়োজনীয় খরচসহ পুরো যাত্রার জন্য ১০ লাখ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন লিটন ভাই।

একজন মানুষের স্বপ্ন পূরণে এভাবে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। 🤲

আল্লাহ দুলাল ভাইয়ের হজের স্বপ্ন কবুল করুন এবং লিটন ভাইকে এই মহৎ উদ্যোগের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *