বিশ্বকাপে প্রথমবার, ইতিহাস গড়ল আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড
এবারের ফিফা বিশ্বকাপ শুরু থেকেই ছিল ইতিহাস গড়ার আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। তবে নতুন ইতিহাস শুধু এখানেই থেমে থাকেনি।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর আরও একটি অনন্য রেকর্ডের জন্ম হয়েছে। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ইতিহাস গড়া চার দল হলো—আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড।
আরও একটি দিক থেকে এই সেমিফাইনাল বিশেষ। চার দলই এর আগে অন্তত একবার করে বিশ্বকাপ জিতেছে। ফলে বিশ্বকাপজয়ী চার দলের একসঙ্গে সেমিফাইনালে ওঠার ঘটনা ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার।
এর আগে এমন দৃশ্য দেখা গিয়েছিল ১৯৭০ ও ১৯৯০ বিশ্বকাপে।
১৯৭০ সালের সেমিফাইনালিস্ট:
🇧🇷 ব্রাজিল
🇮🇹 ইতালি
🇺🇾 উরুগুয়ে
🇩🇪 পশ্চিম জার্মানি
১৯৯০ সালের সেমিফাইনালিস্ট:
🇩🇪 পশ্চিম জার্মানি
🇦🇷 আর্জেন্টিনা
🇮🇹 ইতালি
🏴 ইংল্যান্ড
আর ২০২৬ বিশ্বকাপে সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন চার পরাশক্তি—আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। ফলে এবারের আসর শুধু নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় নয়, বরং একের পর এক ঐতিহাসিক রেকর্ডেরও সাক্ষী হয়ে থাকল।
