আদাবরে এক মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধ/র্ষ/ণ ও হ/ত্যা/র অভিযোগে প্রেমিক ফটোগ্রাফার নামীন আশরাফসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীকে আটকে রেখে নির্যাতনের পর হ/ত্যা/র ঘটনা ঘটানো হয়। আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এখন তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে স্বজন ও সংশ্লিষ্টরা।
ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও সচেতন মহল।
