Headlines

ছোট পর্দার অভিনেতা পাভেলের আপ/ত্তি/কর ভিডিও ভাইরাল

সতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন পাভেল। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী, এর বাইরে তাদের অন্য কোনো সম্পর্ক নেই।

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

মীরাক্কেল থেকে দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করলেও শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি। এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

এছাড়া অমির পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেও তিনি দারুণ প্রশংসা কুড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *