Headlines

পার্লামেন্টের বা’থরুমে টানা ১৩ ঘণ্টা পর উ’/দ্ধার এমপি

বেলজিয়ামের পার্লামেন্ট ভবনের টয়লেটে দরজার লক ভেঙে টানা ১৩ ঘণ্টা আটকে ছিলেন চরম ডানপন্থি এক সংসদ সদস্য। দীর্ঘক্ষণ অবরুদ্ধ অবস্থায় অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় উদ্ধার শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী এই এমপির নাম ফ্রেডেরিক এরেন্স (৫৮), যিনি ‘ফ্লেমিশ বেলাং’ দলের হয়ে ফ্লেমিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার আগে তিনি পার্লামেন্টের একটি টয়লেটে ঢুকলে স্প্রিং ভেঙে দরজা ভেতরেই জ্যাম হয়ে যায়। ভুলবশত নিজের মোবাইল ফোনটি টেবিলে ফেলে আসায় তিনি কাউকে কল করে সহযোগিতাও চাইতে পারেননি। ততক্ষণে ভবনে আর কেউ না থাকায় তার ডাকাডাকি কারো কানে পৌঁছায়নি।

টয়লেটে অক্সিজেনের সরবরাহ কমতে থাকলে নিজেকে বাঁচাতে অভিনব এক পথ খুঁজে নেন এই রাজনীতিবীদ। টয়লেটে থাকা ধাতব বস্তু দিয়ে দরজার ওপর-নিচে ছোট দুটি ছিদ্র করেন, যাতে বাইর থেকে অন্তত কিছু হাওয়া ঢুকতে পারে। পরদিন বুধবার সকাল ছয়টার দিকে পরিচ্ছন্নতাকর্মী এলে ঘটনাটি সামনে আসে, পরে সেনা পুলিশ সাবল দিয়ে দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করে। অসুস্থ বোধ করায় তাকে দ্রুত ব্রাসেলসের সেন্ট-জাঁ হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন।

সূত্র: ব্রাসেলস টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *