Headlines

মি’/র্জা ফ’খরুলের শূ’/ন্য আসনে নি/র্বাচনের তারিখ জানাল বিএনপি

বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

তিনি জানান, ওই আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে।

রিজভী বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিই এ মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করবে। ওই সভায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ২৯ অক্টোবরের শূন্য আসনের নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য এটিই বিএনপির নির্ধারিত সময়সূচি।

এর আগে, শনিবারসন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন

বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি, দলের সাংগঠনিক শূন্যপদ পূরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *