Headlines

রা’শেদ খাঁনকে নি’/র্যাত’/নের অ’/ভিযো’গ ত’/দন্ত করা হচ্ছে: চিফ প্র’সিকি’/উটর

রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর

প্রিন্ট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে তিনি এ কথা জানান। তার আগে, নিজের দেওয়া অভিযোগের তদন্তের বিষয়ে অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন রাশেদ খাঁন।

এ নিয়ে রাশেদ খানের ভাষ্য, কেবল সরকারবিরোধী মত প্রকাশের কারণেই তাকে গ্রেফতার করে ১৫ দিন নির্যাতন করে এডিসি ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খাঁনকে গ্রেফতার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। পরে বিচার চেয়ে ২০২৫ সালে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *