একই মানুষকে ২ বার বিয়ে! তাও আবার মাত্র ১০ হাজার টাকা কাবিনে!
সময়টা ১৯৬৬ সাল। দিলারা জামানের পরিবার তখন পুরান ঢাকার বকশীবাজারে থাকতো। ফখরুজ্জামান চৌধুরীর সাথে তার প্রেমের কথা বাড়িতে জানাজানি হতেই যেন আকাশ ভেঙে পড়লো!
ইডেন কলেজে যাওয়া তো বন্ধ হলোই, সাথে তাকে যেন কেউ দেখতে না পারে, সেজন্য ঘরের জানালা পর্যন্ত কাঠের তক্তা আর পেরেক মেরে বন্ধ করে দেওয়া হয়েছিলো!
পুরো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার মতো অবস্থা! ![]()
কোনো উপায় না দেখে দিলারা জামান তার ছোট ভাইয়ের মাধ্যমে প্রেমিকের কাছে একটা চিরকুট পাঠান। সেখানে লেখা ছিলো, “তোমার রাজকন্যা তো বন্দি। এখন তুমি কী উদ্ধার করবে?”
চিঠি পেয়ে রাজপুত্র কি আর ঘরে বসে থাকতে পারেন?
১৯৬৬ সালের ২৪ ফেব্রুয়ারির এক তুমুল বৃষ্টিভেজা সকাল। দিলারা জামান জানালার একটা আলগা তক্তা সরিয়ে, স্রেফ একটা সাধারণ সুতি শাড়ি পরে ঘর থেকে পালিয়ে যান!
তারা সোজা চলে যান বিখ্যাত কবি জিয়া হায়দারের বাসায়। কাজী ডেকে মাত্র ১০,০০০ টাকা কাবিনে ঝটপট বিয়ে সেরে ফেলেন! বিয়ের পর ফখরুজ্জামান চৌধুরী তার নতুন বউকে নিয়ে সোজা তার এক বন্ধুর মেসে গিয়ে ওঠেন।
পালিয়ে বিয়ের পর দিলারা জামানের পরিবার প্রথমে মারাত্মক চটেছিল। কিন্তু ফখরুজ্জামান চৌধুরীর যোগ্যতা আর দুজনের নিখাদ ভালোবাসা দেখে একসময় বরফ গলে। দুই পরিবারই মেনে নেয়। এরপর দুই বাড়ির লোকজন মিলে ধুমধাম করে, জাঁকজমকপূর্ণভাবে পারিবারিকভাবে তাদের আবার বিয়ে দেয়! আর এভাবেই নিজের প্রেমিক ও স্বামীকেই জীবনে দুইবার বিয়ে করার এক অনন্য রেকর্ড গড়েন দিলারা জামান! ![]()
দিলারা জামানের স্বামী ফখরুজ্জামান চৌধুরী নিজেও কিন্তু দেশের একজন মস্ত বড় গুণী মানুষ ছিলেন। তিনি ছিলেন একাধারে বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক এবং গল্পকার। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০৫ সালে সম্মানজনক ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’-ও পেয়েছিলেন। আর দিলারা জামানের অভিনয়ের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন তিনিই।![]()
এরপর এই জুটির কেটে গেছে প্রায় ৫০ বছরেরও বেশি সময়। তাদের সংসারে তানীরা ও জুবায়রা নামে দুই কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ সুখী দাম্পত্য জীবন কাটানোর পর, ২০১৪ সালের ১২ নভেম্বর ফখরুজ্জামান চৌধুরী পরলোকগমন করেন।
বর্তমানে দিলারা জামানের বয়স আশির কোঠায়, এখনো তিনি পর্দায় দাপটের সাথে অভিনয় করছেন। কিন্তু আজ থেকে ৬০ বছর আগের সেই বৃষ্টিভেজা সকালে জানালা গলে পালিয়ে যাওয়ার রোমাঞ্চকর গল্পটা আজও বাংলা শোবিজের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক গল্প হয়ে আছে!
একই মা’নুষকে ২ বার বি’য়ে! তাও আবার মাত্র ১০ হা’/জার টা’/কা কা’/বিনে
