রোগীর স্বজন চিকিৎসককে সালাম দিয়ে ‘ভাই’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু সেই সম্বোধন ঘিরেই তৈরি হয় বিতর্ক।
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর বয়সী শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যান তার বাবা তানভীর হাসান। অভিযোগ অনুযায়ী, কর্তব্যরত চিকিৎসককে ‘ভাই’ বলে সম্বোধন করায় তিনি বিরক্ত হন। পরে চিকিৎসকের মোবাইল নম্বর চাইলে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং একপর্যায়ে রোগীর স্বজনকে চলে যেতে বলা হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অনেকের প্রশ্ন—একজন সরকারি কর্মকর্তাকে ‘ভাই’ বলে সম্বোধন করা কি অসম্মানের, নাকি জনসেবামূলক প্রতিষ্ঠানে রোগীদের সঙ্গে আরও মানবিক ও সৌজন্যপূর্ণ আচরণ প্রত্যাশিত?
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মতামত উঠে আসছে। আপনার কী মত?
