দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তার জীবন শেষ হলো রহস্যজনক মৃ/ত্যু/র মধ্য দিয়ে।
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে শ্বশুরবাড়ির পুকুর থেকে উ/দ্ধা/র করা হয়েছে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (সশস্ত্র) বি এম মাহমুদুল ইসলাম (৩৮)-এর ম/র/দে/হ।
পরিবারের দাবি, শ্যালককে বিদেশে পাঠানোর টাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। স্বজনদের অভিযোগ, এটি স্বাভাবিক মৃ/ত্যু নয়; এর পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়াবহ রহস্য।
ইতোমধ্যে নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে পরিবারসহ পুরো এলাকা।
একজন পুলিশ কর্মকর্তার এমন করুণ পরিণতি ঘিরে নানা প্রশ্ন এখন জনমনে।
